• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৯:৩৮ সকাল

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে উড্ডয়নের পরপরই মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন।

সোমবার (১৫ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে নিয়মিত পরীক্ষামূলক মিশনে উড্ডয়নের পরপরই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি রানওয়ের কাছেই ভূপাতিত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্মকর্তা কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। এতে আমরা আটজন অসাধারণ আমেরিকানকে হারিয়েছি।” তিনি জানান, নিহতরা সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল ছিলেন।

ঘটনার পর ঘাঁটির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে কেউ বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে। এরপর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

কর্নেল হেইস জানান, বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল। উড্ডয়নের পরপরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে একাধিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় ৩০ দিন সময় লাগতে পারে, আর বিস্তারিত কারণ অনুসন্ধানে ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে।

এদিকে এক বিবৃতিতে বোয়িং নিশ্চিত করেছে যে তাদের দুই কর্মী দুর্ঘটনাকবলিত বিমানে ছিলেন। প্রতিষ্ঠানটি নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে।

দুর্ঘটনার পর ক্যালিফোর্নিয়ার গভর্নর Gavin Newsom ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করে নিহতদের পরিবার ও এডওয়ার্ডস ঘাঁটির সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস মার্কিন সামরিক বাহিনীর অন্যতম দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। ‘বাফ’ (BUFF) নামে পরিচিত এই বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং প্রচুর পরিমাণে প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর আঘাত হানার পরিসর প্রায় সীমাহীন।

দুর্ঘটনার পর এডওয়ার্ডস বিমানঘাঁটির সব ধরনের উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগত বিমানগুলোকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি উদ্ধার ও তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাধারণ দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ঘটনার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইনপ্রণেতারাও গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র- বিবিসি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]