দেশব্যাপী ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমকে আরও শক্তিশালী, সহজ ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিত এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কোকা-কোলা ইচেজেক (সিসিআই) বাংলাদেশ-এর সঙ্গে ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় সিসিআই বাংলাদেশ-এর ডিস্ট্রিবিউটরদের বিশেষায়িত ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক। এর ফলে ডিস্ট্রিবিউটররা পণ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা পাবেন এবং ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বজায় রাখতে সক্ষম হবেন।
এই সহযোগিতার মাধ্যমে সাপ্লাই চেইন অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে, পরিচালন দক্ষতা বৃদ্ধি পাবে এবং পরিবেশকরা অধিক আর্থিক ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি উপভোগ করবেন। তারল্যে সহযোগিতা নিশ্চিত হওয়ার ফলে তাঁদের ব্যবসা আরও শক্তিশালী হবে, যা তাঁদের বাজার চাহিদা পূরণের সক্ষমতা বৃদ্ধি করবে।
১০ জুন ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং কোকা-কোলা ইচেজেক (সিসিআই) বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “শক্তিশালী ব্যবসার ভিত্তি হলো শক্তিশালী বিজনেস ইকোসিস্টেম। এই অংশীদারিত্ব ডিস্ট্রিবিউটরদের প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা অর্জনে সহায়তা করবে, যাতে তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন, ভ্যালু ক্রিয়েট করতে পারেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে পারেন।”
শাদাব আহমেদ খান বলেন, “দেশের কোটি কোটি ভোক্তার কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে ডিস্ট্রিবিউটররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আমরা তাঁদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করছি। আমরা বিশ্বাস করি, এটি পরিবেশকদের ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।”
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ.কে.এম. ফয়সাল হালিম, হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-১) আলমগীর হোসেন, হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-২) মাহবুবুর রহমান এবং হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মুসাব্বির আহমেদ। সিসিআই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ইন্টিগ্রেশন লিডার আহমেত জাহিত এরদেম, হেড অব সেলস গোকহান বায়রুক, হেড অব লিগ্যাল এম. আব্দুল হান্নান, সেলস ম্যানেজার জাহিদ হক, বিজনেস প্ল্যানিং অ্যান্ড ট্রেজারি লিড এ. এইচ. বায়েজিদ হাসান, ফাইন্যান্স স্পেশালিস্ট কিশোর কুমার দাসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর