• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৮:৩৭ সকাল

হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে নরওয়ে। বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে ইউরোপের দলটি। ম্যাচে জোড়া গোল করে নরওয়ের জয়ের নায়ক হয়েছেন আর্লিং হালান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। এর ফল আসে ২৯তম মিনিটে। বাম প্রান্ত থেকে ডেভিড মোলারের নিখুঁত ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান হালান্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পান এই তারকা ফরোয়ার্ড।

তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় ইরাক। ৩৯তম মিনিটে আমির আল আম্মারির ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে সমতা ফেরান আইমেন হুসেইন। এতে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

কিন্তু সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ইরাকের। গোল হজমের মাত্র চার মিনিট পরই আবারও এগিয়ে যায় নরওয়ে। ৪৩তম মিনিটে গোলরক্ষক জালাল হাসানের ভুলে বল পেয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। ফলে প্রথমার্ধ শেষ হয় নরওয়ের ২-১ ব্যবধানের লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধেও নরওয়ের আধিপত্য অব্যাহত থাকে। ৭৬তম মিনিটে লিও স্কিরি অস্টিগার্ড গোল করে দলের ব্যবধান ৩-১ করেন। এরপর যোগ করা সময়ে আরও একটি গোল করে বড় জয় নিশ্চিত করে নরওয়ে।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। এই জয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি। আর ম্যাচজুড়ে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন আর্লিং হালান্ড।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]