• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৮:৩৭ সকাল

কেইনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

বড় ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ইংলিশরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ে ২০১৮ সালের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার প্রতিশোধও নিল ‘থ্রি লায়ন্স’ বাহিনী। ম্যাচে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন বেলিংহাম ও রাশফোর্ড।

এদিন টরেন্টো স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে ক্রোয়েটরা। শুরুর দিকেই ক্রোয়েশিয়ার বক্সের ভেতর ননি মাদুয়েকেকে লুকা মড্রিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েট গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় ফের শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার অবশ্য আর ভুল করেননি হ্যারি। ১২তম মিনিটে তার পেনাল্টি গোলেই এগিয়ে যায় ইংল্যান্ড।

ম্যাচের ৩৬তম মিনিটে মার্তিন বাতুরিনার দারুণ এক গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে, সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৪২তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ অধিনায়ক।

জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে বসলেন কেইন। বিশ্বকাপ ফুটবলে দুজনেরই গোল ১০টি করে।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের ৫ম মিনিটে সমতাসূচক গোলটি করেন পেতার মুসা। ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইংলিশরা। দ্বিতীয়ার্ধের ২য় মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে লক্ষ্যভেদ করে দলকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন জুড বেলিংহাম।

ম্যাচের ৮৫ মিনিটে ইংলিশদের হয়ে ৪র্থ গোলটি করলেন মার্কাস রাশফোর্ড। পরবর্তীতে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। তবে ইংলিশ রক্ষণভাগের কাছে পাত্তাই পায়নি ক্রোয়েট ফরোয়ার্ডরা।

আগামী মঙ্গলবার (২৩ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার মোকাবিলা করবে ইংলিশরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]