কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভূরুঙ্গামারী বণিক সমিতির সার্বিক সহযোগিতায় বুধবার রাতে সমিতির কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
ভূরুঙ্গামারী বণিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬১ জন ব্যবসায়ীর প্রত্যেককে ১১ হাজার করে মোট ৬ লাখ ৭১ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে যায়। ভূরুঙ্গামারীর ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীর পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
ভূরুঙ্গামারী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সহ-সভাপতি আলহাজ্ব তাইফুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান লাকী, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম ও শাহ আলম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। অর্থ সহায়তা প্রদান করায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভূরুঙ্গামারী বণিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর