• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১০:১৪ রাত

যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরের পল্লীতে গাঁজাসহ উদ্ধারের পর মাদক ব্যবসায়ির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে এই ঘটনা ঘটে।

দেয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, মন্ডলগাতি গ্রামে মাদকের বিস্তার রোধে তাঁরা দীর্ঘদিন ধরে তৎপর রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বেনাপোলের দুই মাদক কারবারি মন্ডলগাতি গ্রামের মতলেবের স্ত্রী মঞ্জুর কাছে গাঁজা সরবরাহ করতে আসলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আব্দুল আলীম নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করলেও তাঁর সহযোগী পালিয়ে যান।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেন। এর মধ্যেই স্থানীয় শামীম নামের এক ব্যক্তি ‘আলাদা কথা বলার’ কথা বলে আটক আব্দুল আলীমকে হেফাজত থেকে নিয়ে পাশের একটি গলির ভেতরে যান। সেখানে যাওয়ার পর তিনি আলীমকে ছেড়ে দিলে সে পালিয়ে যায়। পরে গলি থেকে শামীম একা ফিরে এলে জনতা আলীমের বিষয়ে জানতে চান। তখন শামীম জানান যে আব্দুল আলীম তাঁর অত্যন্ত পরিচিত, যে কারণে তিনি তাঁকে ছেড়ে দিয়েছেন। এ কথা শোনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত ওই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পরদিন শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি নিজে কোনো মাদকের ব্যবসা করেন না, তবে তাঁর স্বামী মতলেব এই ব্যবসার সঙ্গে জড়িত। স্বামীর ঘরে ফেনসিডিল রেখে যাওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে একটি মামলায় আটক করেছিল বলে জানান তিনি। ওই একটি মামলা ছাড়া তাঁর আর কোনো মামলা নেই বলে দাবি তাঁর।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিদের মোটরসাইকেলে আগুন দিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত তদন্ত অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]