• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১০:১৪ রাত

যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওয়াহিদুল ইসলাম সবুজের জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। তাঁকে শেষ বিদায় জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজনসহ সর্বস্তরের মানুষ সমবেত হন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর স্মরণে আলোচনা সভা ও জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মানুষের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহরুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সরকার শ্রাবণ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলিমুদ্দিন খান ও মুস্তাফিজুর রহমান মোস্তাক।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ ও রহিদুল ইসলাম খান, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান মমিন, পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. জহরুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক এবং ওসমান আলী।

জানাজায় প্রয়াত চেয়ারম্যানের ভাই হায়দার আলী ও রোনুরজ্জামান, শরিফুজ্জামান শিমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রয়াত চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম সবুজকে শেষ বিদায় জানানো হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]