চলতি বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেনি তুরস্ক। টানা দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে তাদের। তবে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষটা ভালো করেছে আর্দার গুলোরের দল। এদিন রোমাঞ্চে ভরা ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে তুরস্ক।
শুক্রবার (২৬ জুন) সকালে ম্যাচের প্রথম হাফে ২-১ গোলে এগিয়ে ছিল তুরস্ক। তবে বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেছেন সেবাস্তিয়ান বারহল্টার। ম্যাচটি যখন ভাবা হচ্ছিল ড্র হবে, ঠিক সেই সময় নাটকীয় গোল পেয়ে যায় তুরস্ক। তাতে ৩-২ গোলের জয় পায় তারা।
এর আগে প্রথম হাফে ম্যাচের তৃতীয় মিনিটে ট্রাস্টি যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। কর্নার থেকে দারুণ এক হাফ ভলিতে গোল করেন তিনি। তবে সমতায় ফিরতে দেরি করেনি তুরস্ক। ১০তম মিনিটে গুলের তুরস্ককে সমতায় ফেরান।
এরপর এগিয়েও যায় তুর্কি। ৩১ মিনিটে ওরকুন কোকচুর গোলে এগিয়ে যায় তারা। এরেন এলমালের পাস থেকে গোলটি করেন তিনি। তবে বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেছেন সেবাস্তিয়ান বারহল্টার।
এরপর ম্যাচের শেষ মিনিটে গুলের পুলিসিকের পায়ের ফাঁক দিয়ে বল বের করে নেন। তুরস্ক বল আদান-প্রদান করতে থাকে। উজুন পোস্টের কাছে ছিলেন। তিনি টার্নারকে কাটিয়ে বল এগিয়ে দেন এবং বলটি আয়হানের কাছে পৌঁছালে তিনি আলতো টোকায় গোল করেন।
পুরো ঘটনাটা ঘটল ম্যাচের শেষ মুহূর্তে, যোগ করা সময়েরও শেষে। এই গোলই তুরস্কের জয় নিশ্চিত করে দিল।
উল্লেখ্য, শেষ ৩২-এ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ আগেই নিশ্চিত হয়ে গেছে। আগামী ২ জুলাই বসনিয়ার বিপক্ষে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর