• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০২:২২ দুপুর

'সোনাহাট সেতুর নির্মাণ কাজ' ২ বছরের প্রতিশ্রুতি, ৭ বছরের অপেক্ষা 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবস্থিত সোনাহাট স্থলবন্দরের ব‍্যবসায়ীক কার্যক্রম সচল রাখতে এবং মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে চলাচলের জনদূর্ভোগ লাগবে দুধকুমার নদের উপর একটি সেতু নির্মাণের উদ‍্যোগ নয় সড়ক বিভাগ। কিন্তু দিন যত যাচ্ছে অপেক্ষার প্রহর ততই দীর্ঘ হচ্ছে। ২ বছরের কাজ শেষ হয়নি ৭ বছরেও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

জানাযায়, দুধকুমার নদের উপর ৬৪৫ দশমিক শূন্য ১৫ মিটার দীর্ঘ একটি নতুন সেতু নির্মাণের জন‍্য দরপত্র আহ্বান করে সড়ক ও জনপদ বিভাগ। ২০১৯ সালে ১৩৬ কোটি টাকা ব‍্যয়ে এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে সেতুটির নির্মাণকাজ পায়। দুই বছরে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও চারদফা সময়সীমা ও ব‍্যয় বাড়িয়ে তা দীর্ঘ ৭ বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর হতে পণ্য আমদানি-রপ্তানি এবং কচাকাটা থানাসহ ৬টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুড়িগ্রাম সওজ ও স্থানীয় সূত্র জানায়, দুধকুমার নদের পূর্বপাড়ের মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে ২০১৯ সালে বেইলি সেতুর দক্ষিণে দুধকুমার নদের ওপর নতুন সেতুর নির্মাণকাজ শুরু করে সওজ। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকার চুক্তিতে শুরু হওয়া সেতু ও সংযোগ সড়ক নির্মাণকাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিলো কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন ও করোনাকালীন স্থবিরতাসহ ঠিকাদারের কাজে ধীরগতির কারণে সেতু নির্মাণ শেষ করতে চারবার সময় বাড়ানো হয়েছে। প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে ছয় কোটি টাকার বেশি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর পিলারের ওপর গার্ডার স্থাপনের কাজ শেষ হলেও ঢালাই বাকি রয়েছে। শেষ হয়নি সেতুর দুই পাশের সুরক্ষা কাঠামো (রেলিং) এর কাজ। সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কের কাজ চলমান থাকলেও ভূমি অধিকরণ জটিলতায় পূর্ব পাড়ের সংযোগ সড়কের কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অবস্থায় পুরোনো ও জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

স্থানীয়দের ভাষ‍্য, নতুন সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় পুরাতন ও জরাজীর্ণ রেলসেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে দুধকুমার নদের পূর্ব প্রান্তের কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ ও পণ্যবাহী যানবাহন। পরিবহন ঝুঁকির কারণে গতি পাচ্ছে না স্থলবন্দরের কার্যক্রম। এদিকে ঝুঁকি এড়াতে সেতুর ওপর একসঙ্গে উভয়মুখী যান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। একমুখী ও ধীরগতির যাতায়াতের কারণে প্রতিদিন বিড়ম্বনায় পড়ছেন মানুষ ও পরিবহন শ্রমিকরা।

সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী আবু হেনা মাসুম, আরিফ ও জহুরুল ইসলাম জানান, নতুন সেতুর অভাবে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ব্যাহত হওয়ায় সরকারের কাঙ্খিত রাজস্ব আদায় পূরণ হচ্ছে না। পুরনো রেল সেতু দিয়ে পর্যাপ্ত মালামাল পরিবহন করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। দ্রুত সেতুর কার্যক্রম শেষ করার দাবি জানান তারা।

কুড়িগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, পুরাতন সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। নতুনটির সেতুটির কাজ প্রায় শেষের দিকে। ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর পূর্ব প্রান্তের এপ্রোচ রোডের কাজ শুরু করা যায়নি। ভূমি অধিগ্রহণের পরবর্তী ৬ মাসের মধ্যে এপ্রোচ রোডের কাজ শেষে সেতুটি চলাচলের জন‍্য খুলে দেওয়া হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]