• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৯:৩৩ রাত

ইনফা আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা উৎসাহিত করার লক্ষ্যে ইনোভেটিভ নেটওয়ার্ক ফাউন্ডেশন এইড (ইনফা) আয়োজিত "কুইজ প্রতিযোগিতা-২০২৬"-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বরগুনা জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে জ্ঞানভিত্তিক, দক্ষ ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যচর্চার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব আব্দুল ওয়াসী মতিন, জেলা পরিষদের প্রকৌশলী নজরুল ইসলাম, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসান আহমাদ নোমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনফার সভাপতি জুলাই যোদ্ধা সাইফুর রহমান সাঈদী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। উপস্থিত অতিথিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]