• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৪:৫৬ দুপুর

খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা

ছবি: ফাইলফটো

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ যাত্রায় বিশ্বের একশরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরআইবি।

আজ শুক্রবার (৩ জুলাই) তাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে শতাধিক দেশের প্রতিনিধিরা তাকে শ্রদ্ধা জানাবেন। আজ তার মরদেহ রাখা হয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে। যা গ্রান্ড মোসাল্লা নামে পরিচিত।

আজ শুধুমাত্র বিদেশি প্রতিনিধি ও মেহমানদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। কাল থেকে রাজধানী তেহরানে সাধারণ মানুষের জন্য তার কফিন উন্মুক্ত করে দেওয়া হবে।

খামেনির শেষ বিদায়ে আছেন যেসব বিশ্ব নেতা

পাকিস্তান : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করতে শেহবাজ বড় ভূমিকা রেখেছেন।
তাজিকিস্তান : তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন আজ শুক্রবার তেহরানে এসেছেন।
আর্মেনিয়া : আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনইয়ান তার দেশকে খামেনির শেষ বিদায়ে নেতৃত্বে দিচ্ছেন।
জর্জিয়া : জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি খামেনিকে শ্রদ্ধা জানাতে যাবেন বলে নিশ্চিত করেছে তার সরকার।
তুরস্ক : তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট কেডভেট ইলমাজ খামেনির জানাজায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আঙ্কারা।
ভারত : ভারত তার উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিতা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইনকেজ পাঠাচ্ছে। সৈয়দ আতা হাসনাইন শিয়া মুসলিম। তিনি ভারতে বর্তমানে শিয়াদের মধ্যে সর্বোচ্চ পদধারী ব্যক্তি হিসেবে বিহারে গভর্নরের দায়িত্বে আছেন। এর আগে ভারতীয় সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ছিলেন তিনি।
এরসঙ্গে ভারতের বিরোধী দলীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতিও ভারতীয় প্রতিনিধি দলে আছেন।
চীন : ইরানে চীন তাদের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে সিনিয়র পার্লামেন্টেরিয়ান হি ওই। তিনি দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যানও।
রাশিয়া : রাশিয়া থেকে খামেনির শেষ বিদায়ে যুক্ত হবেন দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও ছিলেন।
আফগানিস্তান : আফগানিস্তান থেকে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া বাণিজ্য বিষয়ক প্রথম উপপ্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদারও যাচ্ছেন বলে আফগান সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
বাংলাদেশ : বাংলাদেশ থেকে খামেনিকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে যাবেন স্পিকার হাফিজুদ্দিন আহমেদ। এরসঙ্গে বিরোধী দলের প্রতিনিধিরাও ইরান গেছেন।

সূত্র: আলজাজিরা

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]