বিশ্বকাপের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আকাশি-নীলদের এখন শিরোপার সংখ্যা তিনটি। পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে এ তালিকায় সবার উপরে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জেতায় নকআউটেও বেশি ম্যাচ খেলেছে সেলসাওরা। এবার ব্রাজিলের সঙ্গে সমীকরণের ব্যবধান কমানোর অপেক্ষায় আর্জেন্টিনা।
শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে শনিবার রাত চারটায় মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বের এই ম্যাচে কেপ ভার্দেকে হারাতে পারলে বিশ্বকাপে ১১তমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেবে আর্জেন্টিনা। তাতে শেষ ষোলোতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বে আলবিসেলেস্তেরা।
এ তালিকার শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ১৩তমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। ফলে আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারলে ব্রাজিলের সঙ্গে তাদের সমীকরণের ব্যবধান কমে আসবে।
বর্তমানে আর্জেন্টিনা, স্পেন এবং জার্মানি; এই তিন দলই বিশ্বকাপে ১০ বার করে শেষ ষোলোতে খেলার রেকর্ড নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে স্পেন ইতোমধ্যেই অস্ট্রিয়াকে হারিয়ে এবারও শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে জার্মানি শেষ ৩২-এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ায় তাদের রেকর্ড আর বাড়ানোর সুযোগ নেই।
বিশ্বকাপে একবারই শেষ ষোলোয় জায়গা করতে পারেনি আর্জেন্টিনা। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এছাড়া ১৯৩৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে নিয়মিতভাবে নকআউট পর্বে খেলেছে আকাশি-নীলরা।
তবে ১৯৩৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে অংশ না নেওয়ায় ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান বেড়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর