• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৮:৫২ সকাল

খামেনির শেষ বিদায়ে তেহরানে জনসমুদ্র, যোগ দিচ্ছেন কোটি মানুষ

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, এ অনুষ্ঠানে এক কোটিরও বেশি মানুষ অংশ নিতে পারেন। বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতারাও এতে যোগ দিয়েছেন।

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই গণশ্রদ্ধা অনুষ্ঠানে ভোর থেকেই মানুষের সমাগম শুরু হয়। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এ অনুষ্ঠানে খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সামরিক কর্মকর্তারা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে জানানো হয়। এরপর থেকেই দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবকাঠামো ও যোদ্ধারা। যদিও গত মাসে লেবাননের সঙ্গে সংঘাত অবসানের একটি কাঠামোগত চুক্তিতে সম্মত হয়েছিল দেশটি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩০১ জন নিহত এবং ১২ হাজার ১৯৯ জন আহত হয়েছেন।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার খবর পাওয়া গেছে। তুবাস, হেবরনের আশপাশ, বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং রামাল্লাহর উত্তর-পূর্বাঞ্চলে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র- আলজাজিরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]