কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্দেহভাজন এক ভ্যানে তল্লাশি চালিয়ে চালকের বসার জায়গা (সীটের নীচে) হতে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদের সামনে জামতলা মোড়ে একটি অটোভ্যানে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভীত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জামতলা মোড়ে অভিযান পরিচালনা করে পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা হতে আগত একটি ভ্যানে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন পশ্চিম পাথরডুবি গ্রামের মজিবর রহমানের ছেলে গোলাপ হোসেন (৩২) ও আব্দুর রহিম এর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানালেন, উপজেলার পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম একটি রুট। আমরা এই চোরাচালান রুটের উপর নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে তিনটি লাল প্যাকেট মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার ও দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর