• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৩:৫৫ দুপুর

১৯৮ কিমি গতিবেগে ধেয়ে আসছে ‘বাভি’, ব্যাপক সতর্কতা

ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন ‘বাভি’ জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বর্ষণ ও তীব্র ঝোড়ো হাওয়া বয়ে আনার পর তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। ঝড়কে কেন্দ্র করে জাপান ও তাইওয়ানে বন্যা, ভূমিধস এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কায় ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ওকিনাওয়া প্রিফেকচারের অংশ ইশিগাকি দ্বীপে টাইফুনের প্রভাবে রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে পুরো এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়ে।

চীনের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। তবে দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

পর্যটননির্ভর ইশিগাকি দ্বীপে শনিবার সব ধরনের ফ্লাইট ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এয়ারলাইন্স ৩৪৫টি ফ্লাইট বাতিল করেছে। ওকিনাওয়ায় ২৪ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

অন্যদিকে, টাইফুনের প্রভাবে তাইওয়ানের পার্বত্য অঞ্চল থেকে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও ঝড়টি সরাসরি দ্বীপটিতে আঘাত হানার সম্ভাবনা নেই, তবুও কিছু এলাকায় প্রায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগাম সতর্কতা জোরদার করা হয়েছে।

টাইফুনের কারণে শনিবার তাইওয়ানের অধিকাংশ শহর ও কাউন্টিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ৯২০টি আন্তর্জাতিক এবং ২৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর-দক্ষিণ হাই-স্পিড রেল চলাচল অব্যাহত থাকলেও সেবার পরিধি সীমিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১২ জুলাই) ভোরে টাইফুন ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলের প্রায় এক কোটি জনসংখ্যার শহর ওয়েনজুতে আঘাত হানতে পারে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে।

সূত্র: রয়টার্স।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]