• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ১০:৩৫ রাত

নিজ দেশের বিমানবন্দরে ইয়েমেন সরকারের হামলা, নেপথ্যে কী?

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সরকারি বাহিনীর হামলার জেরে সেখানে অবতরণ করতে না পেরে একটি ইরানি বিমান পশ্চিম উপকূলের হুদায়দাহ বিমানবন্দরে অবতরণ করেছে। ঘটনাটি দেশটির চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে।

আনাদোলু এজেন্সির বরাতে ইরানি গণমাধ্যম জানায়, সোমবার (১৩ জুলাই) হুতি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েমেনি সরকারি বাহিনী হামলা চালায়। ওই সময় সানায় অবতরণের কথা থাকলেও পরিস্থিতির কারণে ইরানি বিমানটি গন্তব্য পরিবর্তন করে হুদায়দাহ বিমানবন্দরে নামতে বাধ্য হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, দিনের শুরুতেই সানা বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে হামলা হওয়ায় বিমানটির ফ্লাইট পরিকল্পনা পরিবর্তন করা হয় এবং সেটিকে হুদায়দাহে অবতরণ করানো হয়।

ইসরাইলের কারাগারগুলোতে মুসলিমদের হত্যা-নির্যাতন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছেইসরাইলের কারাগারগুলোতে মুসলিমদের হত্যা-নির্যাতন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এর আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে, হুতি বিদ্রোহীরা দেশের নিজস্ব বিমানগুলোকে সানা বিমানবন্দরে নামতে বাধা দিলেও ইরানের একটি বিমানকে দেশটির আকাশসীমা ও সার্বভৌমত্বের বিষয়টি উপেক্ষা করে অবতরণের অনুমতি দেয়। সরকারের দাবি, এই ঘটনার প্রতিক্রিয়াতেই সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সানা বিমানবন্দরে হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির মুখোমুখি হতে হবে এবং এর প্রতিক্রিয়া ছাড়া বিষয়টি শেষ হবে না।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]