• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫৯ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১০:৩২ রাত

দীঘিনালায় প্রজেক্টরে প্রধানমন্ত্রীর সাথে ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠান দেখল খুদে শিক্ষার্থীরা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উপভোগ করল দেশজুড়ে আলোচিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত এই জমকালো অনুষ্ঠানটি বিদ্যালয়ের একটি কক্ষে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখার সুযোগ পায় খুদে শিক্ষার্থীরা।

​বুধবার (১৫ জুলাই) সকালে এই বিশেষ সরাসরি প্রদর্শনের আয়োজন করা হয়। বড় পর্দায় জাতীয় পর্যায়ের এই আয়োজন দেখতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ। তিনি বলেন, 'আজকের প্রাথমিক শিক্ষাই তোমাদের আগামীর সুন্দর ও সফল জীবন গড়ার মূল ভিত্তি। তাই শিক্ষার্থীদের শুধুমাত্র মুখস্থ বিদ্যা বা পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যেতে হলে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, সৃজনশীল চিন্তা ও গভীর দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। জাতীয় পর্যায়ের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান তোমাদের সামনে চমৎকার একটি দৃষ্টান্ত। এটি তোমাদের ভালো কাজের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

​অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন জানান, এই ধরনের জাতীয় আয়োজন সরাসরি দেখতে পাওয়া শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে দারুণ ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে তারা আরও বেশি অনুপ্রাণিত হবে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​সরাসরি সম্প্রচার চলাকালে বিদ্যালয়ের শিক্ষকদের সুনিপুণ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অত্যন্ত গভীর মনোযোগের সাথে পুরো অনুষ্ঠানটি উপভোগ করে। দেশের বিভিন্ন প্রান্তের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মাননা পাওয়ার গৌরবময় মুহূর্তগুলো দেখে খুদে শিক্ষার্থীদের মাঝে দারুণ উল্লাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]