• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৯:০৪ সকাল

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ফাইনালে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহের অন্ত নেই। যে কারণে টিকিটের দাম বেড়ে হয়েছে আকাশছোঁয়া।

যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১৪ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা প্রায় ৮৩ হাজার। গড় টিকিটের মূল্যের সঙ্গে দর্শকের হিসাব কষলে দেখা যায় আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের টিকিট থেকে আয় হবে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা।

ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ৭ হাজার ৬৭৬ ডলার বা প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা। সবচেয়ে দামি টিকিটের দাম ২৮ হাজার ৪৭৯ ডলার বা প্রায় ৩৫ লাখ টাকা। টিকপিকের হিসাবে, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এবারের বিশ্বকাপ ফাইনালের টিকিট সবচেয়ে দামি। এর আগে ২০২৪-এর সুপার বোল এলভির ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার।

এবারের বিশ্বকাপে টিকিট বিক্রি হচ্ছে রিসেল পদ্ধতিতে। অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগে ফিফা ম্যাচপ্রতি টিকিটের একটি প্রাথমিক মূল্য তালিকা দিয়েছিল। ম্যাচের গুরুত্ব অনুযায়ী, টিকিটের চাহিদা বাড়ার সঙ্গে ফিফাও বাড়িয়েছে টিকিটের দাম। বিশ্বকাপের ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য যেমন ১০ হাজার ৯৯০ ডলার ছিল, যা এখন প্রায় সাড়ে ২৮ হাজার ডলার। ফিফার এভাবে টিকিটের মূল্য বাড়ানোকে অনেকে ‘ফিফার ব্লাক টিকিট’ আখ্যা দিয়েছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com