বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর শিরোপা ধরে রাখার এই লড়াইয়ের আগে এক অনন্য বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতানোর সুযোগ এখন স্কালোনির সামনে। আধুনিক ফুটবলের ইতিহাসে ইতালির কিংবদন্তি কোচ ভিত্তোরিও পোজোর পর আর কোনো কোচ পরপর দুটি বিশ্বকাপের শিরোপা জিততে পারেননি।
১৯৩৪ ও ১৯৩৮ সালের বিশ্বকাপে ইতালিকে টানা চ্যাম্পিয়ন করার কীর্তি এখনো একমাত্র পোজোর দখলে। এরপর কেটে গেছে ৮৮ বছর, কিন্তু কোনো কোচই ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের এই অসাধারণ রেকর্ড স্পর্শ করতে পারেননি।
স্পেনের বিপক্ষে ফাইনালে জয় পেলে লিওনেল স্কালোনি হবেন বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ, যিনি টানা দুই আসরে দলকে বিশ্বসেরার মুকুট এনে দেওয়ার গৌরব অর্জন করবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর