• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৫:৪৬ বিকাল

ওমরাহ ভিসায় বড় সুখবর, এক বছর পর্যন্ত বৈধ রাখছে সৌদি

ছবি: সংগৃহীত

ওমরাহ পালন করতে ইচ্ছুক বিদেশি মুসল্লিদের জন্য বড় সুবিধার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সরকার ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর (৩৬৫ দিন) করেছে। নতুন এই ব্যবস্থার ফলে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার (২০ জুলাই) সৌদি সরকারের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (SPA) এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পর্যটন ও ধর্মীয় ভ্রমণ আরও সহজ এবং গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের 'সৌদি ভিশন ২০৩০' কর্মপরিকল্পনার অংশ, যার লক্ষ্য পর্যটন খাতের প্রসার এবং আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক (Nusuk) থেকে একটি অনুমোদিত প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। পাশাপাশি সৌদিতে যাওয়ার আগে একই প্ল্যাটফর্ম থেকে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এই ভিসা পুরো বছর কার্যকর থাকলেও হজ মৌসুমে এর ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন এই নীতির মাধ্যমে ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য ধর্মীয় সফর পরিকল্পনা আগের তুলনায় অনেক বেশি সুবিধাজনক হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]