গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার খেয়াঘাট বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান এবং গাড়িটির কাচ ভাঙচুর করেন।
এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে বলা যাচ্ছে না।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর