• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের আনন্দে যখন স্পেনের খেলোয়াড়রা ট্রফি হাতে উৎসবে মেতেছেন, তখনও প্রতিপক্ষ অধিনায়ক লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি রদ্রি। ফাইনালের পর স্পেন অধিনায়কের কথায় উঠে এসেছে ফুটবল কিংবদন্তির প্রতি গভীর সম্মান, যা শিরোপা উৎসবের মাঝেও আলাদা করে নজর কেড়েছে।

নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের (গোল্ডেন বল) পুরস্কার হাতে নিয়ে রদ্রি বলেন, ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটোসেশনে মেসির পাশে দাঁড়ানোর মুহূর্তটিই ছিল তাঁর জন্য বিশেষ এক স্মৃতি।

রদ্রি বলেন, “সত্যি বলতে, কিক-অফের আগে অধিনায়কদের ফটোসেশনে মেসির পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার। ফুটবলের জন্য তিনি যা প্রতিনিধিত্ব করেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”

ফাইনাল শেষে মেসির চোখের জলও স্পর্শ করেছে স্প্যানিশ অধিনায়ককে। তাঁর ভাষায়, “ম্যাচ শেষে আমি তাকে কাঁদতে দেখেছি। আমার মনে হয়েছে, একজন ফুটবলার হিসেবে এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য তিনি যা করেছেন, সেটার গুরুত্ব অনুভব করেই তিনি আবেগাপ্লুত হয়েছিলেন। তাঁর অর্জন এবং ফুটবলে রেখে যাওয়া অবদানের প্রতি আমার শুধু গভীর শ্রদ্ধাই রয়েছে।”

বিশ্বকাপজয়ী স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন অসাধারণ ছন্দে। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বল। এর আগে ২০২৪ ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং ২০২৩ সালের ব্যালন ডি’অরও জিতেছিলেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

এবারের বিশ্বকাপ জয়ের মাধ্যমে স্পেন গড়েছে নতুন ইতিহাসও। সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। এই সময়ে তারা জিতেছে ২০২৩ নেশনস লিগ, ইউরো ২০২৪ এবং ২০২৬ বিশ্বকাপ; পাশাপাশি ২০২৫ নেশনস লিগে হয়েছিল রানার্সআপ।

অন্যদিকে, বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ার পর আবেগ সামলাতে পারেননি লিওনেল মেসি। শেষ বাঁশি বাজতেই চোখের জল লুকাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বকাপ ফাইনালের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়। তবে প্রতিদ্বন্দ্বিতার সেই মঞ্চেও মেসির প্রতি রদ্রির সম্মান ফুটবল বিশ্বের কাছে ক্রীড়াসুলভ মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রশপ

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]