কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন এই সংবর্ধনার আয়োজন করে। এসময় প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন এতে সভাপতি করেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন।
অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর আতিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফয়জার রহমান, প্রধান শিক্ষক আলফাজ আলম, সারোয়ার মির্জা, একেএম আল মাহামুদ ও সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমাজের সাবেক সভাপতি আলাউদ্দিন সরকার, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী রবিউল ওমর ও আনিকা নাওয়ার সারিন বক্তব্য রাখেন। পরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ফুল,ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর