• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৯:৩২ রাত

অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে বেস্ট ইলেকট্রনিক্সকে এক লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজধানীর মতিঝিলে অনুমোদনবিহীন ইলেকট্রনিক্স পণ্য বিক্রির অপরাধে বেস্ট ইলেকট্রনিক্সকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২১ জুলাই) মতিঝিল বাণিজ্যিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, মতিঝিল বাণিজ্যিক এলাকার ৭১ নম্বর ঠিকানায় অবস্থিত বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে বিএসটিআই’র মানসনদ বা অনুমোদন ছাড়াই বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করা হচ্ছিল। এর মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার (এসি), গিজার, রেফ্রিজারেটর এবং ব্লেন্ডারের মতো নিত্যব্যবহার্য ও ইলেকট্রনিক পণ্য।

প্রাথমিক সত্যতা পাওয়ার পর 'বিএসটিআই আইন, ২০১৮' অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে মানসম্মত ও অনুমোদিত ইলেকট্রনিক্স পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]