জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় যুবশক্তির কনভেনশনে তাদের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতৃত্বদানকারী ১৬০ জন শিক্ষার্থী একযোগে এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে আক্তার হোসেন, নুসরাত তাবাসসুম, হান্নান মাসুদ, গাজী সালাহউদ্দিন তানভির, মাহিন সরকার ও নাসির পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
যোগদানকারী শিক্ষার্থীদের পক্ষে ওমর ফারুক যুবরাজ, রবিউল আলম আকামিন, বাদশা, তাজরিয়ান মাহমুদ এবং মাহমুদ হাসান তুহিন বক্তব্য দেন। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর