• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৪:০৯ দুপুর

বাংলাদেশে আসছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী

ছবি: সংগৃহীত

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস, প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী মঙ্গলবার (৪ আগস্ট) তিনি ঢাকায় পৌঁছাবেন।

সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইলমি সেমিনার, ইসলাহি মাহফিল, উলামায়ে কেরামের সমাবেশ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সফরকে ঘিরে দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে।

সফরসূচি

৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মুফতি আবুল কাসেম নোমানী। এরপর রাজধানীতে অবস্থান করবেন এবং রাতে মুফতি জহিরুল ইসলামের বাসভবনে থাকবেন।

৫ আগস্ট ২০২৬, বুধবার
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে অবস্থিত কেআইবি কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দুপুরে জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় একই প্রতিষ্ঠানে উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত করবেন। বাদ মাগরিব বসুন্ধরার মারকাজুল ফিকরিল ইসলামীতে আয়োজিত ইসলাহি মাহফিলে অংশ নিয়ে বক্তব্য দেবেন।

৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১২টা ৩০ মিনিটে বগুড়া থেকে পিরোজপুরে যাবেন। সেখানে আশরাফুল মাদারিসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে কাবলাল আসর অনুষ্ঠিত ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক সমাবেশে প্রধান বয়ান দেবেন।

বাদ আসর ঢাকায় ফিরে রাতে উত্তরায় উলামা ও আইম্মা কাউন্সিল আয়োজিত ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক কনফারেন্সে নসিহতমূলক বক্তব্য দেবেন। ওই রাতেও তিনি মুফতি জহিরুল ইসলামের বাসভবনে অবস্থান করবেন।

৭ আগস্ট ২০২৬, শুক্রবার
সফরের শেষ দিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করবেন এবং মুসল্লিদের উদ্দেশে বয়ান দেবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দিল্লি ফিরে যাবেন।

মুফতি আবুল কাসেম নোমানী সমকালীন ইসলামী বিশ্বের একজন বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদ। দীর্ঘদিন ধরে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে তিনি ইলমে দ্বিন, ফতোয়া, তালিম-তারবিয়াত এবং উম্মাহর দিকনির্দেশনামূলক বিভিন্ন খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাঁর বাংলাদেশ সফরকে ঘিরে দেশের কওমি অঙ্গন, আলেমসমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফর দেশের দ্বীনি শিক্ষা, ইলমি চর্চা ও ইসলাহি কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]