জয়পুরহাটে অটো রিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসানকে ছুরিকাহতে হত্যার প্রতিবাদে রবিবার (২৬ জুলাই) বিকালে শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জয়পুরহাট জেলা অটো রিকশা শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা।
জেলা শহরের পাঁচুরমোঠে আয়োজিত মানববন্ধন চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ১২ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করা না হলে আগামীকাল থেকে ৭২ ঘন্টার কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে মর্মে হুশিয়ারি দেওয়া হয় ।
জেলা অটো রিকশা শ্রমিক ফেডারেশন সূত্রে জানা গেছে, সাংগঠনের আগামী নির্বাচনকে কেন্দ্র করে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। এই গ্রুপের মধ্যে অশন্তোসের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট কাঁচাবাজার মোড়ে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এসময় ছুরিকাঘাত কারী সন্ত্রাসী দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা মাহমুদুল হাসানকে উদ্ধার করে ৪শ শয্যা জেনারেল হাসপাতালে নেয় সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে মাহমুদুল হাসানের মৃত্যু হয়।
এ খবর জয়পুরহাটে পৌঁছলে অটো শ্রমিকরা রবিবার বিকেল তিনটায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহে সমবেত হয় এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে শহরের পাঁচুর মোড়ে মাহমুদুল হাসানকে হত্যার প্রতিবাদ ও অভিযুক্ত কে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রবিবার তিন ঘন্টা জয়পুরহাট শহরে অটোরিকশা চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর