• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ১২:৪৭ দুপুর

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ফাইল ফটো

কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে ইরানে টানা দুই রাতের বিমান হামলা স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। খবর বিবিসির।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদের মজুত দ্রুত কমে যেতে পারে বলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সতর্ক করেছেন। তবে এ দাবি নাকচ করে মাইক ওয়াল্টজ বলেন, চলমান অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মূলত আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করতে চান। সে কারণেই ইরানের ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে তিনি বলেন, এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র সংঘাত আর বাড়াবে না। ট্রাম্প এখনো সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকার পর ইরানও প্রতিক্রিয়ায় জানায়, তারা আপাতত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা স্থগিত রেখেছে।

গত জুনে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলতি মাসে তা ভেঙে যায়। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানে ধারাবাহিক হামলা চালায় এবং জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। তবে টানা দুই রাত হামলা না হওয়ায় পরিস্থিতিতে সাময়িক বিরতি দেখা দিয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরান তেহরানে কয়েক দফা কারিগরি বৈঠক করেছে। তবে প্রণালিটি নিয়ে বিরোধ এখনো যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার অন্যতম প্রধান কারণ হিসেবে রয়ে গেছে।

উল্লেখ্য, ১৩ জুলাই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্র আবার ইরানে সামরিক অভিযান শুরু করে এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জোরদার করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]