চট্টগ্রামের দক্ষিন পাহাড়তলী এলাকার একটি নির্মানাধীন ভবন মালিকের কাছে বিদেশী নাম্বার থেকে কল করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়৷ আর সে চাঁদার টাকা না পেয়ে ভবনটিতে ককটেল হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আরও কয়েকজন শ্রমিককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে৷
রবিবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে ভবন মালিক মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে একটি বেশ কয়েকদিন যাবৎ একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রবিবার সকালে ৮-১০ জনের একটি স্বশস্ত্র গ্রুপ সবুজ রঙ এর একটি টেম্পুতে করে ভবনটির সামনে নামেন। এসময় তারা ভবনটিতে কাজ করা শ্রমিকদের উপর মারধর শুরু করেন।
মারধরের একপর্য়ায়ে এক শ্রমিককে কুপিয়ে আহত করা হয়। দলটি ফিরে যাওয়ার সময় ভবনটির জানালা ও কিছু নির্মান সামগ্রী ভাংচুর করা হয়। এসময় অন্তত তিনটি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়।
ভুক্তভোগি বাড়ির মালিক জসিম উদ্দিন স্থানীয় একজন ব্যবসায়ী৷ তিনি জানান, গত এক মাস ধরে একটি বিদেশি নম্বর থেকে আমার কাছে ক্রমশ ফোন আসতে থাকে। তারা জানায় এ এলাকায় বাড়ি করতে হলে তাদের ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে। না হয় তারা বাড়ি করতে দিবেনা।
কারা বা কোন গ্রুপ চাঁদা দাবি করেছে, তাদের চিনেন কিনা জানতে চাইলে জসিম বলেন, না ওদের কাউকে আমি চিনিনা।
এ বিষয়ে হাটহাজারি সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিডি২৪লাইভ কে বলেন, সিসিটিভি ক্যামরা দেখে কয়েকজনকে শনাক্ত করা গেছে। হামলায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর