• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০১:৩৬ রাত

রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংসদে সমাধান না হলে তরুণদের নিয়ে জাতীয় সংসদের সামনে কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কারের বিষয়, আওয়ামী লীগের বিষয় যদি সংসদে সমাধান করতে না পারি, তাহলে কারা কারা সংসদের সামনে যেতে রাজি আছেন, সবাই হাত তুলে দেখান। যেদিন আমরা সংসদের সামনে যাব, সেদিন তারেক রহমান সংসদে থাকবেন কি না, সেটাই দেখার বিষয়। তারেক রহমান, আপনার সময় আছে, ভালো হয়ে যান। সংসদে জুলাই সনদের বিষয়টি সমাধান করে নিন। তা না হলে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমরা সংসদের সামনে উপস্থিত হব।

তিনি বলেন, সেদিন আমরা ৩৬ দিন অপেক্ষা করব না। যেদিন যাব, সেদিনই আমাদের ভাইদের হত্যাকাণ্ডের বিচার এবং বাংলাদেশের সংস্কারের দাবি বাস্তবায়ন করেই মাঠ ছাড়ব, ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকুন। এখন থেকেই টাকা জমানো শুরু করুন। ট্রেনে, বাসে, ট্রাকে করে যেদিন ডাক দেওয়া হবে, সেদিন সবাই সংসদের সামনে গিয়ে উপস্থিত হব। প্রয়োজনে সেখানেই অবস্থান নেব।

তরুণদের ভবিষ্যতের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, আমাদের অধিকার ফিরিয়ে দিন, আমাদের ভবিষ্যৎ ফিরিয়ে দিন। সুন্দরভাবে দেশ পরিচালনা করুন। আপনার সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু আপনি যদি তরুণ প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিতে চান, সেই লড়াইয়ে আপনি, তারেক রহমান, জয়ী হতে পারবেন না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যেখানেই বিএনপির প্রার্থী থাকবে, সেখানেই আমরা তার বিপক্ষে ভোট দেব। তারেক রহমান সরাসরি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছেন। এই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আর কোনো বিশ্বাস বা ভরসা নেই। তরুণ প্রজন্মের নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও তিনি হারিয়েছেন। আমরা বলছি, আল্লাহর ওয়াস্তে ইস্তফা দিন।

জেলা যুবশক্তির আহ্বায়ক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, কৃষক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আবু সাঈদ উজ্জ্বল, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]