• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫১ সেকেন্ড পূর্বে
জিসান নজরুল
ইবি প্রতিনিধি
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৩:৫৯ দুপুর

ইবির দা'ওয়াহ বিভাগে ‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড ফিউচার প্ল্যানিং’ সেমিনার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড ফিউচার প্ল্যানিং ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষে এই সেমিনার হয়।

সেমিনারে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. সোলাইমান হুসাইন, অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. গোলাম মাওলা, অধ্যাপক ড. হুসাইন আহমাদ, অধ্যাপক ড. মাসউদ আল মাহদী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান। প্রধান বক্তা ছিলেন অ্যানেক্স ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুব উদ্দিন।

প্রধান বক্তা মো. কুতুব উদ্দিন বলেন, “দা'ওয়াহ বিভাগের একজন শিক্ষার্থীর কাছে ক্যারিয়ার শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানবকল্যাণে অবদান রাখার একটি আমানত। তাই বিশ্ববিদ্যালয় জীবনে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি ইসলামী জ্ঞান, নৈতিকতা, সততা ও দক্ষতা অর্জন করতে হবে। এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে, যাতে যে পেশাতেই থাকি না কেন, আমাদের কর্ম, চরিত্র ও আদর্শের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং দা'ওয়াহর কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হয়।”

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তোলে। একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমি বিশ্বাস করি।”

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]