• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৯ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

৩০ জুলাই বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

৩০ জুলাই বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচন নিজস্ব প্রতিবেদক আজ ৩০ জুলাই বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ১৭টি পদে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু। নির্বাচনে সভাপতি পদে যারা প্রার্থী হয়েছেন মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী, নজরুল ইসলাম দুলাল ও কাজী এনামুল হক ফারুক। সহ-সভাপতি পদে সাদিক হোসেন মামুন, মাহবুব আলম বাবু, মোতাহার হোসেন মাহবুব, তাওহীদ হোসেন মিঠু ও মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইমতিয়াজ আহমেদ জিতু ও মো. জাহিদ হাসান। সহ-সাধারণ সম্পাদক বাহার উদ্দিন রায়হান ও দেলোয়ার হোসাইন আকাইদ। সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন ও মো. সেলিম রেজা মুন্সী। অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী ও শাহ আলম শফি। দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস ও জাহিদুর রহমান। পাঠাগার সম্পাদক জি এম জামাল উদ্দিন দামাল ও হাবিবুর রহমান খান। বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মোঃ নেকবর হোসেন ও মোঃ আসিফ হোসাইন মান্না। সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনির হোসেন ও দিলীপ মজুমদার। নির্বাহী সদস‍্য মোঃ জসিম উদ্দিন কনক, এইচ এম জাকারিয়া মানিক, মোঃ আনোয়ার হোসাইন, মামশাদ কবীর, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, খালেদ সাইফুল্লাহ, ইয়াসমীন রীমা ও মোঃ সহিদ উল্লাহ। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আলহাজ শাহ্ মোহাম্মদ আলমগীর খান। কমিশনার আবুল হাসানাত বাবলু ও বদরুল হুদা জেনু। এ বিষয়ে নির্বাচন কমিশনার আলহাজ¦ শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন- অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করি বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]