বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫)।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা মামলায় আব্দুল হান্নান এজাহারভুক্ত আসামি। আর তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তোফাজ্জল হোসেনকে মামলায় আসামি করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর বাজার এলাকা থেকে আব্দুল হান্নানকে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাইকান্দর এলাকা থেকে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর