• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫৪ সেকেন্ড পূর্বে
রাশেদুল ইসলাম রাশেদ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৮:৩৯ রাত

চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দীর্ঘ চার দশকের ঐতিহ্য ধারণ করে নতুন নেতৃত্বে পথচলা শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাব। পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংবাদপেশার মর্যাদা রক্ষা এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয়ে নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গফফার মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামসুল হক এবং প্রেসক্লাবের সদস্য শেখ মামুন উর রশিদ প্রমুখ।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থ রক্ষা করতে। তাই সাংবাদিকদের পেশাগত ঐক্য, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, সুন্দরগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। নবগঠিত কার্যকরী কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং স্বাধীন, সাহসী ও জনমুখী সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন বুলু বলেন, "সুন্দরগঞ্জ প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মূল্যবোধ এবং সদস্যদের কল্যাণে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।"

সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, "সংবাদপেশার মর্যাদা অক্ষুণ্ন রেখে সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।"

আলোচনা সভা শেষে নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুন্দরগঞ্জে দায়িত্বশীল, স্বাধীন ও জনমুখী সাংবাদিকতার ধারা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]