• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
সাগর হোসেন
জাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৩০ দুপুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘টাইগার রান’ম্যারাথন , চ্যাম্পিয়ন রাসেল-শ্যামলী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে রাসেল মাহমুদ এবং নারী বিভাগে শ্যামলী দাস চ্যাম্পিয়ন হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনটি শুরু হয়। ইয়ুথ ভলান্টিয়ার অ্যালায়েন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে রাসেল মাহমুদ চ্যাম্পিয়ন, কেইংপ্রে ম্রো প্রথম রানারআপ এবং মনসুর আহমেদ দ্বিতীয় রানারআপ হন। নারী বিভাগে শ্যামলী দাস চ্যাম্পিয়ন, পূজা রানী প্রথম রানারআপ এবং সাবিকুন নাহার দ্বিতীয় রানারআপ হয়েছেন।ম্যারাথন শেষে নির্ধারিত দূরত্ব সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মেডেল ও নাশতা দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের দেওয়া হয় ক্রেস্ট।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ার বেগম এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল হক বলেন, এই রান শুধু বাঘ দিবস উপলক্ষে হতে হবে এমন নয়, এই রান আপনাকে নৈতিকতা, মূল্যবোধ শেখাবে।আমরা যেন যুবক ও নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে একটি সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়তে পারি, সেজন্য সবার কাছে সহযোগিতা প্রত্যাশা করি। জাবির আয়োজিত এই ম্যারাথন আপনাদের আরও ভালো কাজে উৎসাহিত করবে বলে আশা করি।

বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের পশু-পাখি ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যালায়েন্সের সংগঠক শেখ লোকমান গালিব ও মো. সজীব।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]