• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
বারিউল আলম শান্ত
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০২:৩৮ দুপুর

জুলাই গণঅভ্যুত্থানকারীরা পাবেন মুক্তিযোদ্ধাদের সমমর্যাদা: ভূমিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের মতো সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, আন্দোলনকারীদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে এবং সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকের কল্যাণ ও তাঁদের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকেই জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানাতে ভিড় করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, শহীদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হক।

শ্রদ্ধা জানাতে আসা ছাত্র-জনতা ও সাধারণ মানুষের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

এদিকে দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় রাজশাহী মহানগরের আলোপট্টিতে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় উদ্‌যাপন উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে রাজশাহী মহানগর বিএনপি। একই সময়ে নগরীর বাটার মোড় এলাকায় পৃথক সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]