• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৫:৫৭ বিকাল

বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার: সেলিমা রহমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

'বৈষম্য দূর করে সারা দেশে সমান উন্নয়নের চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এমপি (৩০১ মহিলা আসন-১)।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বেগম সেলিমা রহমান তাঁর বক্তব্যে বলেন, "দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। বিগত দিনের বৈষম্য ও অবহেলা পেছনে ফেলে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।"

সভায় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহ অলি। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক সততার ওপর গুরুত্বারোপ করেন।

বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ বরগুনার সার্বিক অগ্রগতিতে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]