জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনে থাকাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে।
রাশেদ খাঁনের দাবি, ওই শিক্ষার্থীর অভিযোগের পর ছাত্র ফেডারেশনের তৎকালীন দায়িত্বশীল নেতারা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগের সত্যতা পেয়েছিল বলেও দাবি করেন তিনি। পরে এর পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছাত্র ফেডারেশন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ।
তিনি আরও দাবি করেন, ওই ঘটনার পর কিছু সময় রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে এবি পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি আবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। তবে এবি পার্টির নেতাকর্মীরা কথিত ল্যাপটপ চুরির অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন না বলেও দাবি করেন রাশেদ।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন অভিযোগ তোলেন রাশেদ খাঁন। গণঅভ্যুত্থানের পর নাহিদ ইসলামের সঙ্গে সম্পর্কের কারণে নাসীরুদ্দীন রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
একপর্যায়ে রাশেদ প্রশ্ন তোলেন, ছাত্র রাজনীতিতে যার শুরু ল্যাপটপ চুরির অভিযোগ দিয়ে এবং জাতীয় রাজনীতিতে ছাগল চুরির অভিযোগে জড়ানোর মধ্য দিয়ে, তিনি কীভাবে ন্যায়নীতি নিয়ে কথা বলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর