• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৮:৩৪ রাত

তাহিরপুরের পাঠানপারা মিয়ারচর খেয়াঘাটে পাড়াপারে অতিরিক্ত ভাড়া আদায়ে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাঠানপারা মিয়ারচর খেয়াঘাটে মালামাল পাড়াপাড়ে অতিরিক্ত ভাড়া আদায় এবং সাধারণ জনগণকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বনিক সমিতি,ভোক্তভোগী জনগণ ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় বাজারের সকল স্তরের মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।

এসময় বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আমির শাহ, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হেলু মিয়া, ব্যবসায়ী জুবায়ের আহমদ, সাজ্জাদ হোসেন,শ্রমিক রহম আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তাগন, দ্রুত সময়ের মধ্যে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। একেই ঘাটে জেলা পরিষদের নামে ও দেবোত্তর ষ্টেট এর নামে দুই পক্ষ টোল আদায় করার নিয়ম দেশে কোথায়ও নাই। এতে করে বাদাঘাট বাজার ব্যবসায়ীগন তাদের মালামাল পরিবহনসহ সকল স্তরের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে,একেই সাথে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। গত প্রায় এক মাস ধরে এই সমস্যা হলেও দায়িত্বশীল কতৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তারা কোনো দায়িত্ব নিতে চায় না। আজকের মধ্যে সমাধান না হলে কঠোর পদক্ষেপ করা হবে।

মানববন্ধন শেষে মানববন্ধনকারী ব্যবসায়ীগন মিয়ারচর খেয়া ঘাটে ঘাটের দুই পক্ষে সাথে কথা বলেন। এ সময় সাবেক চেয়ারম্যান তারা মিয়া এসে দুই পক্ষের সাথে কথা বলে সমাধান করার জনঢ় বললে দুই পক্ষই রাজি হয় এবং টাকা আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেন এবং আগামী ১৫-৩০ দিনের মধ্যে সমাধান করার জন্য বলে। এই সময় উত্তোলিত টাকা জমা থাকবে,প্রশাসন থেকে যাকে বৈধ বলে দায়িত্ব দেয়া হবে তার হাতেই উত্তোলিত টাকা ফেরত দেয়া হবে। এতে দুই পক্ষ সম্মত হয়। এতে করে সাময়িক সমাধান হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]