• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল

সমকামিতার অভিযোগে হল থেকে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন। অভিযোগের পর গঠিত পৃথক তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে কী ধরনের প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তা বিস্তারিত জানানো হয়নি।

বুধবার (১২ আগস্ট) শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্বাক্ষর করা পৃথক দুটি নোটিশে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন— ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ।

ওই নোটিশে বলা হয়, গত ২ আগস্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হল প্রশাসন পৃথকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি অভিযোগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে জানায়।

এর পরিপ্রেক্ষিতে আফিফ হাসান নীরবের ১১৯(গ) নম্বর কক্ষের আবাসিক সিট এবং আরিফুল হক শুভর ১১২(খ) নম্বর কক্ষের আবাসিক সিট বাতিল করা হয়। একই সঙ্গে দুজনকে শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। সেখানে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর অনৈতিক সম্পর্ক (সমকামিতা)’-এর অভিযোগ আনা হয়। অভিযোগের পক্ষে ছবি ও ভিডিও থাকার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

তবে বিশ্ববিদ্যালয় বা হল প্রশাসনের প্রকাশিত নোটিশে তদন্ত কমিটি কোন প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়েছে, তা স্পষ্ট করা হয়নি। একই সঙ্গে কোন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বিধি বা ধারার আওতায় তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে, সেটিও নোটিশে বিস্তারিত উল্লেখ নেই।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]