• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৮:২৯ রাত

নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বিকেলে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এরপর বিকেল ৫টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দৈনিক করতোয়ার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ও থানার উপপরিদর্শক সাম মোহাম্মদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জ্বল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জায়দার, যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন, ব্যবসায়ী আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল হাকিম, সাব্বির হোসেন, এনামুল হক আপেল, মামুন আহমেদ ও সুমন কুমার নিতাই প্রমুখ।

পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, পাঠক, বিজ্ঞাপনদাতা, পত্রিকার এজেন্ট ও বিক্রেতা, শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]