শিশুটির টিকা নিয়ে একটি নির্বাহী আদেশে সম্প্রতি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পেছনে এ সময় এক নারী দাঁড়িয়ে ছিলেন। আর তার হাত ছিল তার পেটে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প বসা অবস্থায় কিছুটা ঘুমিয়ে পড়েছেন। আর ওই সময় পেছনে থাকা নারী তার পেটে চাপ দেন। ঠিক তখনই ট্রাম্প আবার জেগে ওঠেন।
আর এ ভিডিও ভাইরালের পর নেটিজেনরা বলছেন ওই নারীর পেটে গোপন কোনো বাটন আছে। যেটি ট্রাম্প ঘুমিয়ে পড়ার পর তিনি চাপ দিচ্ছেন। এতে করে ট্রাম্প আবার ঘুম থেকে জেগে উঠছেন।
ওই নারী ইন্টারনেটের এ আলোচনার পর নিজেই এর জবাব দিয়েছেন। জানিয়েছেন, তিনি আসলে অন্তঃসত্ত্বা। এ কারণে পেটের ওপর ধরে রেখেছিলেন।
তিনি এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। টিম ব্রানিগান নামে অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এ ভিডিওর ক্যাপশনে লেখা আছে, “দাবি করা হচ্ছে এ নারীর তলপেটে একটি বাটন ফিট করা আছে। তিনি যখন বুঝতে পারেন ট্রাম্প ঘুমিয়ে পড়েছেন তখন নিজের হাত নাড়ান এবং বাটনে চাপ দেন। যা ট্রাম্পকে জাগিয়ে তোলে। নেটিজেনরা তাকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যন্ত্রবাহী হিসেবে অভিহিত করছেন। আমার ধারণা নেই এটি সত্যি কি না। তবে মনে হচ্ছে সত্যি।”
ভিডিওটি শেয়ার করে এ নারী লিখেছেন, “অদ্ভুদ সব লোকেরা, আমি অন্তঃসত্ত্বা।”
জানা গেছে, ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা এ নারীর নাম জেইমি লেঘ ফ্রাঙ্কলিন। তিনি কনজারভেটিভ মিডিয়া এবং লাইফস্টাইল ব্র্যান্ড কনজারভেটরের প্রতিষ্ঠাতা সিইউ। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের স্টাফ দলেও এক সময় ছিলেন তিনি।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর