• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:৫৫ দুপুর

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি এক, জামায়াত জোটের দুই মনোনয়ন 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেলও একটি জমা দিয়েছে। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদে দু’টি মনোনয়নপত্র জমা পড়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সময় পত্র দাখিলের সময় (বিকেল ৪টা) শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে নির্বাচন ভবনে এমন তথ্য জানান।

তিনি বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের  ‍দু’টি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মনোনয়নপত্র জমা পড়েছে।

আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন প্রতিনিধি থাকবেন।

অলি আহমদের দু’টি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করবো। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করবো।

জানা যায়, প্রথম মনোনয়নপত্রে প্রস্তাবকের স্বাক্ষর ও কিছু ঐচ্ছিক ভুল থাকায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট অলি আহমদের আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন হবে। এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]