• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:১৪ বিকাল

ডিমের কষায় নতুন স্বাদ, কাজুবাদাম দিয়ে বানিয়ে ফেলুন মাখামাখা ডিমের পদ

ছবি: সংগৃহীত

শুক্রবার মানেই একটু জমিয়ে খাওয়া-দাওয়া। ছুটির দিনে চেনা ডিমের ঝোল বা ডিমের কষার বদলে যদি রান্নায় একটু নতুনত্ব আনতে চান, তাহলে কাজুবাদাম দিয়ে তৈরি করতে পারেন মাখামাখা ডিমের একটি সুস্বাদু পদ।

ডিমের সঙ্গে কাজুবাদাম, টক দই ও ক্রিমের মেলবন্ধনে তৈরি হবে ঘন ও মসৃণ গ্রেভি। ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে এই পদ বেশ ভালো মানাবে। খুব বেশি ঝামেলাও নেই—বাড়ির সাধারণ উপকরণেই তৈরি করা যায়।

উপকরণ সমূহ:

 ডিম — ৪টি, কাজুবাদাম — ১ কাপ, পানিতে ভেজানো, পেঁয়াজ কুচি — ৩টি, টম্যাটো কুচি — ৩টি, টক দই — আধা কাপ, ক্রিম — আধা কাপ, আদা-রসুন বাটা — ২ টেবিল চামচ, গোটা জিরে — ১½ চা চামচ, ধনে গুঁড়ো — ১ চা চামচ, হলুদ গুঁড়ো — ½ চা চামচ, লঙ্কা গুঁড়ো — স্বাদমতো, গরমমশলা গুঁড়ো — ১ চা চামচ, ঘি — ২ টেবিল চামচ, নুন — স্বাদমতো, ধনেপাতা কুচি — সামান্য, গরম পানি — প্রয়োজনমতো

কীভাবে রান্না করবেন?

প্রথমে ডিম প্রস্তুত করুন। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রাখুন। চাইলে ডিমের গায়ে হালকা করে ছুরি দিয়ে দাগ কেটে নিতে পারেন। এতে পরে মশলার স্বাদ ডিমের মধ্যে ভালোভাবে ঢুকবে।

তৈরি করুন কাজুর মসৃণ পেস্ট

জলে ভেজানো কাজুবাদাম মিক্সারে দিয়ে অল্প পানি মিশিয়ে মিহি পেস্ট তৈরি করে রাখুন। এরপর টক দই ভালোভাবে ফেটিয়ে নিন। দই যেন একেবারে মসৃণ হয়, সেদিকে খেয়াল রাখুন। এতে রান্নার সময় দই সহজে মশলার সঙ্গে মিশে যাবে।

এবার তৈরি করুন মূল মশলা

একটি প্যানে ঘি গরম করে তাতে গোটা জিরে দিন। জিরে ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কাঁচা গন্ধ চলে গেলে টম্যাটো কুচি যোগ করুন।

এবার একে একে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে মিশিয়ে নিন। আঁচ মাঝারি রেখে টম্যাটো নরম হওয়া এবং মশলা থেকে তেল বা ঘি আলাদা হওয়া পর্যন্ত রান্না করুন।

মশলা মিহি করে নিন

টম্যাটো-পেঁয়াজের মশলা রান্না হয়ে গেলে আঁচ বন্ধ করে কিছুটা ঠান্ডা হতে দিন। এরপর মিক্সারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এতে গ্রেভি আরও মসৃণ হবে।

ছবি: সংগৃহীত

কাজু, দই ও ক্রিমের পালা

এবার প্যানে সামান্য ঘি দিয়ে ব্লেন্ড করা মশলা ঢেলে দিন। মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন। এরপর কাজুবাদামের পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর আঁচ কমিয়ে ফেটানো টক দই অল্প অল্প করে মেশান। ক্রমাগত নেড়ে রান্না করুন, যাতে দই কেটে না যায়।

সবশেষে ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গ্রেভি যদি বেশি ঘন হয়ে যায়, প্রয়োজন অনুযায়ী অল্প গরম পানি দিতে পারেন।

এবার অর্ধেক করে রাখা সেদ্ধ ডিমগুলো সাবধানে গ্রেভির মধ্যে সাজিয়ে দিন। উপরে গরমমশলা ছড়িয়ে দিন। ঢেকে কম আঁচে আরও ৪-৫ মিনিট রান্না করুন। এতে ডিমের গায়ে কাজু-দইয়ের মশলার স্বাদ ভালোভাবে মিশে যাবে। চুলা বন্ধ করে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

কাজুবাদামের কারণে গ্রেভি হবে ঘন, মসৃণ ও সামান্য মিষ্টি স্বাদের। টক দই ও টম্যাটো সেই স্বাদে হালকা টকভাব আনবে, আর গরমমশলা ও লঙ্কা দেবে ঝাঁঝালো সুবাস। ডিমের সঙ্গে এই ক্রিমি কাজুর গ্রেভির মেলবন্ধন সাধারণ ডিমের কষাকে একেবারেই অন্যরকম করে তুলবে।
গরম ভাত, জিরা রাইস, পোলাও, নান কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন।

রান্নার ছোট টিপস

কাজুবাদাম অন্তত ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখলে সহজে মসৃণ পেস্ট তৈরি হবে।
দই দেওয়ার সময় আঁচ কমিয়ে দিন, এতে দই কেটে যাওয়ার আশঙ্কা কমে।
গ্রেভি খুব ঘন হয়ে গেলে শুধু গরম পানি ব্যবহার করুন।
ডিম আগে হালকা ভেজে নিলে রান্নায় আরও সুন্দর স্বাদ ও রং আসতে পারে।
ক্রিম বেশি দিলে পদটি অতিরিক্ত ভারী হয়ে যেতে পারে, তাই নিজের পছন্দ অনুযায়ী পরিমাণ সামঞ্জস্য করুন।

শুক্রবারের দুপুরে চেনা ডিমের কষার বদলে কাজুবাদামের এই মাখামাখা ডিম একবার রান্না করে দেখুন—ঘরোয়া রান্নাতেই আসবে রেস্তোরাঁর মতো নতুন স্বাদ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]