• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৯ মিনিট পূর্বে
আবু বক্কর মিলটন
বাউফল (পটুয়াখালি) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৪:৫৭ দুপুর

বাউফলে দোয়া-মিলাদে খালেদা জিয়ার জন্মদিন পালন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ১৫ আগস্ট। এ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে দোয়া-মিলাদ, র‍্যালি ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মা।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে বাউফল হাইস্কুল এলাকায় অবস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে দোয়া-মিলাদের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন, পটুয়াখালী জেলা আমরা জুলাই যোদ্ধা কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আজগর সুজন, উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া-মিলাদে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন এবং সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।

কর্মসূচির আয়োজক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেছেন আজ মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী। জন্মদিন বলতে সাধারণত আনন্দ, উল্লাস ও উৎসবের কথা বোঝায়। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখ ও কষ্টের। তিনি তার কর্ম ও অবদানের মাধ্যমে সবসময় বাংলাদেশের জনগণের মণিকোঠায় স্মরণীয় হয়ে থাকবেন। ভবিষ্যতেও তাঁর স্মরণে এ ধরনের কর্মসূচি পালন করা হবে।

স্বাধীনতার পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠন করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন খালেদা জিয়া।

১৯৮৩ সালে তার নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরে আরও দুই দফায় প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।

নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]