নাটোর সদর উপজেলার তেলকুপি-চর লক্ষীকুল এলাকায় ট্রেনে কাটা পড়ে সফর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে স্থানীয়রা রেললাইনের ওপর তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহত সফর আলী ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সফর আলী এক কানে কম শুনতেন। সকালে রেললাইন পার হওয়ার সময় বা রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোন ট্রেনে এবং ঠিক কীভাবে তিনি কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয় এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর