• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
কামরুজ্জামান জসিম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:৫২ রাত

জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই—এটাই বিএনপির রাজনীতি। — বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মোংলা বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মোংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশে ঢাকা থেকে মোংলায় এসেছেন তিনি। মোংলা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ফেজের কাজ আগামী অক্টোবরে শুরু হলে সেখানে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। দ্বিতীয় ফেজ চালু হলে আরও প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও জানান, আকরাম পয়েন্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস এনে এফএসআরইউ ব্যবস্থার মাধ্যমে মোংলা অঞ্চলের অর্থনীতি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এ সময় মোংলার উন্নয়নে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, মোংলা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী দশম সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মোংলা-খুলনা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং মোংলা বন্দর আধুনিকায়নে বিভিন্ন মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিএনপি নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মোংলার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]