• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১১:২১ রাত

প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ

ছবি: সংগৃহীত

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কোনো তথ্য বা কনটেন্ট প্রকাশের আগে তা যাচাই করে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়। বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রোমানিয়ার পাশাপাশি বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা দিন দিন বাড়ছে। তবে অনলাইনে প্রকাশিত কোনো পোস্ট, মন্তব্য, ছবি কিংবা ভিডিও কখনো কখনো আইনি জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

এ কারণে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য স্পর্শকাতর বিষয় নিয়ে কিছু প্রকাশ বা শেয়ার করার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাসের পরামর্শ অনুযায়ী, কোনো পোস্ট বা তথ্য শেয়ার করার আগে সেটির উৎস ও সত্যতা যাচাই করা জরুরি। পাশাপাশি এমন কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে হবে, যা সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে কিংবা হুমকি, উসকানি, বৈষম্য বা আপত্তিকর বক্তব্য হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে এমন কোনো পোস্ট বা বক্তব্য শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে, যার মাধ্যমে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রকাশ পেতে পারে।

বিদেশে বসবাসের ক্ষেত্রে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার ওপরও গুরুত্ব দিয়েছে দূতাবাস। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের সামাজিক রীতি, মূল্যবোধ ও স্পর্শকাতর বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল থেকে চলার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস বলছে, অনলাইনে সংযত ও দায়িত্বশীল আচরণ করলে প্রবাসীদের সম্ভাব্য আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকেও নিরাপদ থাকা সম্ভব। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের ভাবমূর্তি ও মর্যাদা অক্ষুণ্ন রাখতেও সচেতন অনলাইন আচরণ গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় থাকা বাংলাদেশিদের তথ্যনির্ভর সিদ্ধান্ত নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযম, দায়িত্ববোধ ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]