• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপে মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্টি জানিয়েছেন। বিপরীতে ৬৪ শতাংশ তাঁর পারফরম্যান্সে অসন্তুষ্ট।

সোমবার (১৭ আগস্ট) শেষ হওয়া চার দিনের এই জরিপের ফল প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে চলতি মাসের শুরুতে করা জরিপে ট্রাম্পের অনুমোদনের হার ছিল ৩৫ শতাংশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান মেয়াদে এটিই ট্রাম্পের সর্বনিম্ন জনপ্রিয়তার হার। এর মাধ্যমে তাঁর প্রথম মেয়াদের ২০১৭ সালের ডিসেম্বরের সর্বনিম্ন ৩৩ শতাংশের সঙ্গে বর্তমান হার সমান হয়েছে।

ইরান যুদ্ধ নিয়ে বাড়ছে উদ্বেগ
ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব বড় ভূমিকা রাখছে বলে জরিপের ফলাফলে উঠে এসেছে। ইরান-সংঘাতে জ্বালানি তেলের বৈশ্বিক বাণিজ্যের বড় একটি অংশ ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে চাপ তৈরি করেছে।

জরিপে ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলবে। এর মধ্যে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট ও ৭১ শতাংশ রিপাবলিকানও একই মত দিয়েছেন। মাত্র ১৬ শতাংশ মনে করেন, কয়েক সপ্তাহের মধ্যেই সংঘাত শেষ হতে পারে।

ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন মাত্র পাঁচজনের মধ্যে একজন মার্কিন নাগরিক। রিপাবলিকানদের মধ্যেও এ বিষয়ে সমর্থন রয়েছে প্রায় অর্ধেকের।

অর্থনীতি নিয়েও পিছিয়ে রিপাবলিকানরা
জরিপে অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের প্রতি কিছুটা বেশি আস্থা দেখা গেছে। ৩৮ শতাংশ ভোটার মনে করেন, অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটরা ভালো করবে। বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৫ শতাংশ।

জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণেও ডেমোক্র্যাটদের প্রতি তুলনামূলক বেশি আস্থা রয়েছে বলে জরিপে উঠে এসেছে।

অন্যদিকে অভিবাসন নীতিতে রিপাবলিকানরা এখনও এগিয়ে থাকলেও ব্যবধান দ্রুত কমেছে। ৪০ শতাংশ নিবন্ধিত ভোটার রিপাবলিকানদের অভিবাসন নীতিকে বেশি কার্যকর মনে করেন, যেখানে ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারিতে এই ব্যবধান ছিল ২৬ শতাংশ পয়েন্ট।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে চাপ
ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য চাপ তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই অল্প হওয়ায় নির্বাচনে এই জনমত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে ডেমোক্র্যাটরা সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা দেখছে।

রয়টার্স/ইপসোসের এই অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ১৬৬ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপের ফলাফলের ত্রুটিসীমা প্রায় ৩ শতাংশ পয়েন্ট।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]