শার্শায় এক তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিবেশী মকছেদ আলীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, শার্শার মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী গত ১২ আগস্ট বিকেল ৪টায় ক্লাস শেষে বাড়িতে আসে। পরে সে অভিযুক্ত মকছেদের বাড়ির পাশে খেলতে যায়। এ সময় মকছেদ তাকে টাকা দেওয়ার কথা বলে বাড়ির পার্শ্ববর্তী একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানেই জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর ছাত্রীটি কান্নাকাটি শুরু করলে তার হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে এসে কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়লে সে এক প্রতিবেশীর কাছে সব ঘটনা খুলে বলে। এই ঘটনা তার বাবা-মা জানতে পেরে ১৯ আগস্ট বুধবার আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন।
পুলিশ জানায়, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দিন রাত ৩টায় শার্শা থানার মহিষা এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মকছেদ আলীকে আটক করা হয়।
ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর